এম লুৎফর রহমান নরসিংদী : নরসিংদী সদর সংসদ সদস্য লেঃ কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক বলেছেন উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকলে মানুষের বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শেষ থাকেনা।

তিনি গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম চিনিশপুর রাজাদী সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় ইউপি চেয়ারম্যান এম এন জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, ওয়ার্ড ইউপি সদস্য পারভেজ মাহমুদ কদর, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, ডা. মোঃ ওসমান ভূইয়া, কমিউনিটি পুলিশিং সদর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক ভূইয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দিন আহমেদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নরসিংদী সানবীম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী সানবীম স্কুলের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। পুরস্কার বিতরনী পর্বে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী পৌর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা সরকার আদম আলী এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগতিক বক্তব্য রাখেন নরসিংদী সানবীম স্কুলের অধ্যক্ষ প্রবীন শিক্ষক আলহাজ্ব মোমতাজ উদ্দিন আহম্মদ, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাসেল বিন হাসনাত, জাহাঙ্গীর প্রধান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাবেক কমিশনার মোঃ ওসমান গনী, মোঃ সামসুল ইসলাম রুপচাঁন, মোঃ জহিরুল হক, মইনুল ইসলাম বাদল, হাবিবুল্লাহ ভূইয়া ও মবিন সরকার। প্রতিযোগিতায় মোট ১৬টি ইভেন্টে শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরন করেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
রুনা বেগমকে মহিলা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নরসিংদীবাসী
সাবেক ছাত্রলীগ নেত্রী নরসিংদীর কৃতি সন্তান রুনা বেগমকে মহিলা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নরসিংদী বাসী দেখতে চায়। জেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মনে করেন আওয়ামীলীগ নের্তৃতাধীন সরকারের সময় আমাদের নরসিংদী থেকে কখনোই সংরক্ষিত মহিলা আসনের সংসদ ছিল না । তাই নরসিংদী বাসীর দাবী এবার সুশিক্ষায় শিক্ষিত মেধাধী ও সাবেক ছাত্রলীগ নেত্রী নরসিংদীর মেয়ে রুনাকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হিসেবে চায় ।
নরসিংদী শহরের ব্রামন্দী এলাকার সাবেক আওয়ামীলীগ নেতা বায়েজিদ মিঞার মেয়েরুনা বেগম ভারতেশ্বরী হোমস থেকে এস,এস,সি ও এইচ,এস,সি পাশ করার পর ঢাকার বেগম বদরুন্নেছা কলেজ থেকে বি,এ,ইডেন কলেজ থেকে এম,এস,এস ও ধানমন্ডি ল’ কলেজ থেকে এল,এল,বি পাশ করে । ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের একজন সক্রিয় নেত্রী ছিলেন। বগম বদরুন্নেছা কলেজ ও ইডেন কলেজে তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । বর্তমানে তিনি ঢাকা মহানগড় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য । এ ছাড়া তিনি ইংরেজী ও ফ্রান্স ভাষা সহ একাধিক ভাষায় ও পারদর্শী। বিগত দিনে বিএনপি ও জামাতের জোট সরকারের বিরুদ্ধে শ্লোগান মুখর এক প্রতিভাবান নেত্রী ছিলেন । এ সময় আন্দোলন করতে গিয়ে বহুবার নির্যাতনেরও শিকার হন তিনি ।
এ ব্যাপারে রুনা বলেন , গনতন্ত্রের মানস কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও বুক ভরা ভালবাসার তাগিদে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট ও বঙ্গ বন্ধুর সোনার বাংলাদেশ গড়ার একজন কর্মী হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে আমি সংরক্ষিত মহিলা আসন থেকে সাংসদ হয়ে এ দেশের মানুষের সেবা করতে চাই এবং সকলের দোয়া চাই ।




