ads

মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে রেকর্ড ১৩ জন। ডেঙ্গুতে এই মৌসুমে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।

Shamol Bangla Ads

এ সময় ১ হাজার ৫৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।যেখানে গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়েছিল।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৪ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৮ হাজার ৫২৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ হাজার ৩০৪ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৯৩৭ এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইইউ-যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে : কাদের পরবর্তী সংবাদ সরকারি কর্মচারীদের ৫ শতাংশ প্রণোদনার প্রজ্ঞাপন জারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads