ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইমরুল-শামসুরের জোড়া শতকে ৪শ পেরুল বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:৩১ অপরাহ্ণ

Imrul-Shamsurশ্যামলবাংলা স্পোর্টস : শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইমরুল-শামসুরের জোড়া শতকে নিজেদের প্রথম ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে এখনও ১৭৮ রানে পিছিয়ে টাইগাররা। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট। ৩০ রান নিয়ে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন মাহমুদুল­াহ। তার সঙ্গে অপর প্রান্তে ৩ রান নিয়ে খেলা শুরু করবেন আল-আমিন হোসেন। বৃহস্পতিবার দলীয় ৩৯৬ রানের মাথায় লংকান স্পিনার অজন্তা মেন্ডিসের বলে দীনেশ চান্দিমালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরান নাসির হোসেন। তার সংগ্রহ ছিল ৪২ রান। ঠিক এর পরের বলেই এলবিডাব্লিউর ফাঁদে পা দিয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন সোহাগ গাজী। এর আগে দলীয় ৩৫০ রানে দিলরুয়ান পেরেরার বলে দিমুথ করুনারতেœর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। অবশ্য এর আগে তুলে নেন অর্ধশতক। ৯টি চারের সহায়তায় ৫০ রান করেন তিনি। এর আগে দলীয় ৩১৯ রানে দিলরুয়ান পেরেরার বলে কৌশল সিলভারে হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি করেন ২০ রান। দলীয় ২৫৯ রানে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেওয়া ইমরুল কায়েসকে ফেরান লংকান স্পিনার অজন্তা মেন্ডিস। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১১৫ রান করেন তিনি। তার আগে দলীয় ২৫২ রানে মমিনুল হক ব্যক্তিগত ১৩ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া দলীয় ২৩২ রানে অজন্তা মেন্ডিসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। তিনিও তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৬ রান করেন তিনি। এর আগে দ্বিতীয় দিনের চা বিরতির ঠিক আগে ৫৮৭ রানে শেষ হয় শ্রীলংকার প্রথম ইনিংস। কুমার সাঙ্গাকারা দলের পক্ষে সর্বোচ্চ ৩১৯ রান করেন, যা তার ক্যারিয়ার সেরাও। বাংলাদেশের পক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান নেন ৫টি উইকেট।

Need Ads
error: কপি হবে না!