শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় বলেছেন, সংলাপ চায় না বলেই বিএনপি এমনটি করছে। তিনি ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমান বন্দরে সাংবাদিকদের ওই কথা বলেন ।
জয় বলেন, সংলাপে আসতে চায় না বলেই বিএনপি নানা ছুতা দেখাচ্ছে। তিনি বলেন, আমরা চেয়েছিলাম সংলাপের মাধ্যমে সমঝোতা হোক। কিন্তু বিএনপি তো সন্ত্রাস করছে। তাদের বোমাবাজি খুবই দুঃখজনক।




