ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালছে যুক্তরাজ্য

খবর টি পড়েছেন : ৪৭৪
পরমাণু সাবমেরিনে ৪৬০ কোটি ইউরো ঢালছে যুক্তরাজ্য
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পরমাণু সাবমেরিনের জন্য ৪৬০ কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। এইইউকেইউএস প্রকল্পে এই টাকা ঢালছে তারা।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এইউকেইউএস জোট তারই অন্যতম ফসল। ২০২১ সালে এই জোট তৈরি হয়েছিল। সেই জোট সিদ্ধান্ত নিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতে তারা পরমাণু অস্ত্র মজুত সাবমেরিন মোতায়েন করবে। ২০৩০ সালের মধ্যে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিন তৈরির জন্য তারা চার দশমিক ছয় বিলিয়ন ইউরো খরচের সিদ্ধান্ত নিয়েছে। সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্যের সংস্থা বিএই সিস্টেমস।

Shamol Bangla Ads

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী রোববার ম্যানচেস্টারে কনসারভেটিভ পার্টির একটি কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, ‘২০২৮ সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। তার মধ্যেই বিএই তাদের সাবমেরিন তৈরি করবে।’ সূত্র: ডয়েচে ভেলে

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন ‘চীনপন্থী’ মুইজ্জো পরবর্তী সংবাদ নেপালে পরপর ২ ভূমিকম্প, কাঁপল দিল্লি-উত্তর প্রদেশ