ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ ভাণ্ডারিয়ায় ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে হাম রুবেলা টিকাদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে হাম রুবেলা টিকাদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জারি গান ও বিভিন্ন শ্লোগান সহ প্লাকার্ড হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় ইউএনও কাজী মাহবুবুর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারেক,উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন হাজরা, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর লায়ন্স মোঃ নজরুল ইসলাম সিকদার,
পিরোজপুর জেলা কো-অর্ডিনেটর মোঃ আরিফ উদ্দিন মিয়া,ঝালকাঠীর নূর মোহাম্মদ হাওলাদার চুন্নু,বরগুনার গাজী বরকত উলাহ,মেহেন্দি গঞ্জ মোঃ জাকির হোসেন প্রমূখ। এছাড়াও ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী জেপি নেতা ভাণ্ডারিয়া
ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার,ক্রীড়া সংস্থার সাধারন সাধারণ সম্পাদক কাজী রোকনুজ্জামান বশির, ও উপজেলা যুবলীরেগর আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। উলেখ্য: সংস্থাটি ২৫জানুয়ারি থেকে শুরু করে ১৩ই ফেব্র“য়ারী পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।




