ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:২৬ অপরাহ্ণ
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় নছিমন দূর্ঘটনায় মফিজুল ইসলাম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দনপুর গ্রামের কোরবান আলীর ছেলে। চন্দনপুর ইউনিয়নের সুতলতানপুর তিনরাস্তা মোড়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই দূর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।

Shamol Bangla Ads

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে মফিজুল নিজে ইঞ্জিনচালিত নছিমন চালিয়ে যাওয়ার সময় সুলতানপুর তিনরাস্তা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে যায়। এসময় নছিমন চাপায় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এ ব্যাপারে নিহতের পিতা কোরবান আলী জানান, ভুলবশত দূর্ঘটনায় আহত হয়ে আমার ছেলে মারা যাওয়ায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। মঙ্গলবার রাতেই দূর্ঘটনার শিকার মফিজুল ইসলামের নামাজে জানাজা শেষে চন্দনপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইড হালনাগাদে মতবিনিময়

কলারোয়ায় স্কুল, কলেজ ও মাদরাসা প্রধানদের সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের তথ্য হালনাগাদ করে স্ব-স্ব ওয়েব সাইডে প্রেরণের জন্য ওই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ইবাদুল হক, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন, কার্ত্তিক চন্দ্র দত্ত, শফিকুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুল হান্নান, মাদরাসা সুপার মকবুল হোসেন, আসাদুজ্জামান, বজলুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ। সভায় আগামি ৩০ এপ্রিলের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমাদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সংশি¬ষ্ট ওয়েব সাইডে যথা সময়ে প্রবেশ না করা গেলে সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তথ্য প্রেরণের ব্যবস্থা করার কথা বলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।

কলারোয়ায় মিষ্টিজাত পণ্য ব্যবসায়িক সংক্রান্ত কর্মশালা

Shamol Bangla Ads

কলারোয়ায় মিষ্টি ও মিষ্টিজাত পণ্য উৎপাদনকারী ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুগ্ধ উৎপাদনকারী সদস্যদের সাথে মঙ্গলবার সকাল ১০টায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার হলরুমে উত্তরণ আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আ. রহিম, সালিডারিডাড নেটওয়ার্ক এশিয়া মার্কেট ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কর্মকর্তা আতিকুজ্জামান, উত্তরণ খুলনা আঞ্চলিক অফিসের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ প্রফুল¬ কুমার মালাকার, উত্তরণ কলারোয়া শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, ফিল্ড কর্মকর্তা রিয়াজুল ইসলাম, শেখ জিয়াউর রহমান, জামাল হোসেন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!