ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ

Lalmonirhat__District_Map_Bangladesh-91লালমনিরহাট  প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে গরু চুরির অভিযোগে আমিনুল ইসলাম নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, নিহত আমিনুল ইসলাম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল আলম জানান, বুধবার রাতে আমিনুল সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে যান। সেখানে গরু চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!