ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামায়াত-শিবিরের হাতে রগকাটা আ’লীগ নেতাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী : ওসি স্ট্যান্ড রিলিজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৬:৩১ অপরাহ্ণ

closedবিশেষ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদীর বিভিন্ন কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই এবং কেন্দ্রে অগ্নিসংযোগসহ সহিংসতা আর আওয়ামী লীগ নেতার রগ কর্তনে সন্ত্রাসীদের গ্রেফতারে গাফিলতির অভিযোগে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী শেখকে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা বিল­াল হোসেনের রগ কর্তনের পর বুধবার ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তাও প্রদান করেন।

Shamol Bangla Ads

জানা যায়, ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৪ জানুয়ারি রাতে উপজেলার গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পুড়িয়ে দেয় বিএনপি-জামায়াত শিবির চক্র। একই রাতে উপজেলার বড় পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ, আনসার ও পুলিং অফিসারের ওপর হামলা ও উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করে তারা। পরদিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে বড় পোড়াগড় গ্রামের পাকা সড়কে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল­াল হোসেনের ওপর হামলা করে জামায়াত-শিবির ক্যাডাররা। এক পর্যায়ে তার পায়ের রগ কেটে দেয় তারা। এতে গুরুতর আহত হন বিল­াল হোসেন। এরপর তাকে ভর্তি করা হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। বুধবার সন্ত্রাসীদের হামলা আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইসময় তিনি আহত আওয়ামী লীগসহ বিল­াল হোসেনসহ অন্যদের সমবেদনা জানান। এছাড়াও তিনি চিকিৎসার জন্য তাকে ৫ লাখ টাকা অনুদান দেন।
তাছাড়াও এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, নির্বাচনকে ঘিরে সহিংসতাসহ নানা অভিযোগে শ্রীবরদীর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী শেখকে স্ট্যান্ড রিলিজ করেছে কর্তৃপক্ষ। এ সংবাদ পেয়ে প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতন মানুষ ও সুধী মহলসহ বিভিন্নস্তরের লোকজন।

Need Ads
error: কপি হবে না!