ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ১১:১৯ পূর্বাহ্ণ
ভোলাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট দুটি হাই স্কুলে পৃথক পৃথক ভাবে বুধবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরাজুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুর, সহ: প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, সহ:শিক্ষক নওশাদ আলী, সেলিনা আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, ইয়াসিন আলী, সাবিরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে নাঈমুল ইসলাম, সুমি খাতুন, নবীনদের মধ্যে হাবিবা রায়হানা বৃষ্টি প্রমূখ।এদিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনষ্টিটিউশন প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, অব:শিক্ষক গিয়াস উদ্দিন, আলহাজ্ব হাসান আলী, আব্দুল মালেক, আব্দুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ মাসুদরানা, আনোয়ার হোসেন রজব, মোখলেসুর রহমান। সহকারী শিক্ষক এম.কোরবান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক ইসরাইল আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিজিয়া পারভীন, প্রাক্তন ছাত্র খিজির হায়াত মোল­া, আব্দুল মতিন, শরিফুল ইসলাম প্রমূখ শিক্ষার্থীদের মধ্যে আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দদের উদ্দেশ্যে তাদের মেধাবিকাশের জন্য এবং সামনে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!