ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে নবনির্বাচিত সাংসদ এম এ আউয়ালকে সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ৪:৫২ অপরাহ্ণ

Mp-Uno-Ofice-5-2-2014[1]রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধিঃ লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা তরিকত ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম মিলনায়তনে  বুধবার বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা তরিকত ফেডারেশনের সাধারন সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলামের উপস্থাপনায়,উক্ত ফেডারেশনের সভাপতি সৈয়দ সাখায়েত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান বাবুল মোল­া, সাধারন সম্পাদক আকম রুহুল আমীন,পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র বেলাল আহম্মেদ,ঘনিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ নাজমুল হাছান আখন্দ প্রমুখ। এ ছাড়া ও সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে, দুপুর ১২টায় উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রামগঞ্জ জিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালকে সংবর্ধণা দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!