ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৯:৩৮ অপরাহ্ণ

Sherpurস্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের নামে সন্ত্রাস-হত্যা, জ্বালাও-পোড়াও, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। ১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি। জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সানোয়ার হোসেন ছানু ও মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!