ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটের মুশরীভূজা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ
ভোলাহাটের মুশরীভূজা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ‘শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ শ্লোগানে ভোলাহাটের মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুল সভাপতি ও দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ৪৮তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সোমবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি ছিলেন, স্কুলের সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নৈমুদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাদা মনের মানুষ জিয়াউল হক, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, অভিভাবক মজিবুল হক, একাদশ শ্রেনীর ছাত্রী আরফাতুন নেসা, দশম শ্রেনীর ছাত্রী মাসকুরা খাতুন ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোস্তাফিজুর রহমান প্রমূখ। উলে­খ্য প্রতিষ্ঠানটি স্কুল ১৯৬১ এবং কলেজ ২০১৩ ইং সালে স্থাপিত হয়। ৪৮তম এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৭জন এবং ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়েছে ১ শত ২৫জন। এ বছরে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী রয়েছে ৪৩জন। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের ও নবীনদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকারণ ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!