মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেন থেকে অভিযান চালিয়ে ১৪ পিস প্রায় ১৫ ফুট সেগুন কাঠ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে সুরমা মেইল ট্রেনের ভেতর থেকে পুলিশ অ্ৈবধ কাঠ আঠক করে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের বিসি-নং ৩৫৭ মালবাহী বগি থেকে মালিক বিহীন ছোটবড় ১৪ পিস অবৈধ সেগুনকাঠ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আটক করা হয় ।
এ ব্যাপারে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক)মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিকবিহীন অবস্থায় চোরাই কারবারীরা অবৈধ কাঠ সম্ভবত ভানুগাছ অথবা সমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্যোশে পাচার কালে সেগুন কাঠ জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক সেগুনকাঠ রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।




