ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বরসতী পূজা কাল : নাশকতা এড়াতে নগরীতে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ
স্বরসতী পূজা কাল : নাশকতা এড়াতে নগরীতে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় কুমিল্লায়ও কাল মঙ্গলবার পঞ্চমী তিথিতে স্বরসতী পূজা উদ্যাপিত হবে। বিদ্যা লাভের আশায় সকল স্কুল-কলেজে পড়–য়া সনাতন ধর্ম্মালম্বী শিক্ষার্থীরাই এ দেবীর আরাধনা করে থাকে। আবালবৃদ্ধাবণিতারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় প্রতিক্ষার প্রহর গুনছে পুজার এই শুভ লগ্নে।
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান- স্বরসতী পূজাকে সার্বজনীন উৎসবে রূপ দিতে আমরা বদ্ধপরিকর। পূজায় যে কোন ধরনের নাশকতা রুখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ডিবি পুলিশসহ মোবাইলটীম সার্বক্ষণিক মাঠে থাকবে।
পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী জানান- স্বরসতী পূজায় যে কোন ধরনের নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ রয়েছে গোয়েন্দা নজরদারীতে। যে সব পূজামন্ডপে দর্শণ্যার্থীর সংখ্যা বেশি থাকবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পূজায় নগরীতে ছিনতাই ও চাঁদাবাজ রোধে সাদা পোশাকধারী পুলিশ মাঠে রয়েছে।
কোতয়ালী থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মাহমুদ জানান- স্বরসতী পূজায় যে কোন ধরনের নাশকতা রুখতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ট্রাস্টি র্নিমল পাল এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান- এ বছর স্বরসতী পূজা শান্তি শৃঙ্খলাভাবে উদ্যাপন করার জন্যে সকল পূজা মন্ডপ কমিটিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। পরদিন বুধবার বিকেলে নগরীর টাউন হল মাঠ থেকে স্বরসতী দেবীকে নিয়ে আনন্দ ট্রাক মিছিল করার সময় যেন কোন ধরনের আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য লক্ষ্য রাখার জন্য কুমিল্লাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান এ নেতা।

Need Ads
error: কপি হবে না!