ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুর উপজেলা নির্বাচনে জহিরুল ইসলাম মবিনকে বিএনপি’র একক প্রার্থী ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৩, ২০১৪ ৩:২৫ অপরাহ্ণ
হোসেনপুর উপজেলা নির্বাচনে জহিরুল ইসলাম মবিনকে বিএনপি’র একক প্রার্থী ঘোষণা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আসন্ন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিনকে আনুষ্টানিক ভাবে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনেরর নেতা কর্মীরা।
এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পুরাতন কোর্ট সংলগ্ন মাঠে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ভ‚ইয়া।বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম,পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান,সাবেক পিপি এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল,ঢাবির সাবেক ছাত্র নেতা এডঃ মনিরুল হক রাজন,পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,শাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ,জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, জেলা বিএনপির সদস্য সোরহাব উদ্দিন ভেন্ডার, বিএনপি নেতা অধ্যাপক নরুল আমিন পারভেজ,ফরিদ উদ্দিন,ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম হিমেল,সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন প্রমূখ।ওই সভায় মবিনকে চেয়ারম্যান পদে বিএনপির’র একক প্রার্থী হিসেবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হলে উপস্থিত সবাই তার পক্ষে কাজ করার সমর্থন ও দৃঢ় অঙ্গিকার ব্যাক্ত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!