কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ও রামকৃষ্ণপুর এলাকা থেকে শনিবার এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। এ্যানাগ্রা ট্যাবলেট, টাপুরটুপুর ও জর্জেট শাড়ি এবং মদ উদ্ধার করে বিজিবি। বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুরে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কেঁড়াগাছির আমতলী এলাকা থেকে ভারতীয় ৪০পিচ টাপুরটুপুর শাড়ি, ৩০পিচ জর্জেট শাড়ি এবং শনিবার গভীর রাতে হিজলদী বিওপির সদস্যরা রামকৃষ্ণপুর থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও ২৫বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৭ ৫শ’ টাকা বলে জানা গেছে।

কলারোয়ায় একই পরিবারের ৪ ব্যক্তি আটক
কলারোয়ায় নারী-পুরষসহ একই পরিবারের ওয়ারেন্টভুক্ত ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার ভাদিয়ালী থেকে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভাদিয়ালী গ্রামের মৃত হাবিবুল্যাহ সরদারের ছেলে আজগর আলী সরদার (৬০), আজগর আলীর স্ত্রী নুরিমা বেগম (৫০), তাদের পুত্র আনিছুর রহমান (৩৫) ও পুত্রবধু ফাইমা বেগম (৩০)। আটককৃতরা খুলনা খালিশপুর থানার একটি নারী-শিশু পাচার মামলার (নং-১৪,তাং-১২/৫/১০ইং) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানা গেছে।

কলারোয়ায় এক ব্যক্তির আত্মহত্যা
কলারোয়ায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে উপজেলার বুইতা গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে আ.রউফ (৫৫)। থানা সূত্র জানায়, শুক্রবার সকালে আ.রউফ ঘরে রাখা বিষপান করলে হাসপাতালে নেয়ার হলে সে মারা যায়। শারীরিক অসুস্থতার কারণে সে বিষপান করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবিষয়ে কলারোয়া থানায় অপমৃত্যু মামলা (নং-০৩, তাং-৩১/১/১৪ইং) হয়েছে বলে জানা গেছে।




