কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুরে দিনমজুর আব্দুল জব্বারকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জহুরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

১ ফেব্রুয়ারী শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি জহুরুল ইসলাম ও অন্যান্য আসামি একই এলাকার টুটুল, সদর উদ্দীন, আইবার, টিপু সুলতান, গোলাপ, মহির উদ্দিন, শরিফুল ইসলাম, ওসমান আলী, হাউস খাঁ, ফারুক, হাসান মন্ডল এবং আব্দুল আজিজ। মডেল থানার ডিউটি অফিসার এসআই নার্গিস দিনমজুর হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।
উলেখ্য, শনিবার সকালে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুরে ক্ষেতে কাজ করার সময় দিনমজুর আব্দুল জব্বারকে (৪০)এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে একই ইউনিয়নের পাশ্ববর্তী শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আব্দুল জলিল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় জহুরুল ইসলামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।




