ads

বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যাপক ও প্রাণবন্ত : রামনাথ কোবিন্দ

খবর টি পড়েছেন : ২০৭
ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যাপক ও প্রাণবন্ত : রামনাথ কোবিন্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি। ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

Shamol Bangla Ads

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে আমি খুবই খুশি। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, ঠিক এ সময়ে আমি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে বুধবার ঢাকা এসে পৌঁছান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভবিষ্যতে লটারিতেই সব স্কুলে ভর্তি : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads