ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুভ মহালয়া আজ

খবর টি পড়েছেন : ৩০২
শুভ মহালয়া আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || আজ শুভ মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু করেন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৬টায় প্রদীপ প্রজ্বলন, ঘট স্থাপন ও বিশেষ পূজা শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। ওইসময় দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুরমর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার আনুষ্ঠানিকতা পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতি বছর মহালয়ার ৬ দিন পর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার মল মাসের (বলা হয় এ মাসে কোনো শুভ কাজ করা উচিত না) কারণে ৩৫ দিনপর ২২ অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

এদিকে, রমনা কালীমন্দির ও গুলশান পূজা কমিটিও ভোরে বিশেষ অনুষ্ঠান করে। মহালয়ায় চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে মর্ত্যলোকে ভক্তরা আহ্বান জানান দুর্গতিনাশিনী দশভুজাকে।

Shamol Bangla Ads

সনাতন ধর্মে বলা হয়েছে, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। এদিন মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের সম্মেলন শুরু পরবর্তী সংবাদ জামালপুরে পেঁয়াজের আড়তে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads