এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নে দীর্ঘদিনের মতনৈক্যকে কেন্দ্র করে দীর্ঘ দিন দফায় দফায় বৈঠক করে সমঝোতায় পৌছতে ব্যার্থ হয়ে উপজেলা আওয়ামীলীগ ১৩৫ জন কাউন্সিলর নির্ধারণ করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়। সর্বশেষ দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাশায় ও নির্বাচনে অংশ গ্রহনে দৃঢ়তায় অটল থাকায় ১ ফেব্রুয়ারী পেকুয়া সমবায় ঋণদান সমিতির কমিউনিটি সেন্টারের হল রুমে কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শীলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রয়াত আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী ৬৮ ভোট ও উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ৬৭ ভোট লাভ করে উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন লাভ করেন। এদিকে সবার সম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান পদে টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান কবির আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গতবারের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাশেক আহমেদের স্ত্রী কানিছ ফাতেমা মাশেক মনোনয়ন লাভ করেন। উপজেলা আওয়ামীলীগের বরাতে এ তিন জনই তাদের দলীয় মনোনয়নের প্রার্থী বলে জানানো হয়।




