ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৩১ আগস্ট রবিবার রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্লাস্টিকের দূষণ থেকে সামগ্রিক আগ্রাসন কমাতে পাটের ব্যবহারের পরিসর বাড়ানোর তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যারা প্লাস্টিকের ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনে মনোনিবেশ করেন, তাহলে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার।

Shamol Bangla Ads

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সামনের দিনে পাটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

অনুষ্ঠানে আরও জানানো হয়, টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীজুড়ে। কাঁচাবাজারের বিক্রেতা কিংবা ক্রেতা, যে কেউই সংগ্রহ করতে পারবেন ভর্তুকি মূল্যের এসব ব্যাগ। মান ও আকারভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে ২০-৮০ টাকা পর্যন্ত। শিগগির দেশজুড়ে এর পরিসর বাড়ানো হবে।

অনুষ্ঠানে উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!