ads

সোমবার , ৪ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮০
সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সৌদিতে হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162। ৩ জুলাই রবিবার পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ ও নারী ৪ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে

Shamol Bangla Ads

অন্যদিকে হজ ফ্লাইট শুরুর পর রোববার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি। এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল। সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন।

১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

Shamol Bangla Ads

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

হজযাত্রী ব্যবসায়ী ২৬, চাকরীজীবী ১৬ শতাংশ। বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজযাত্রীদের বয়সভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছেন শূন্য দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ শতাংশ ও নারী ৩৫ শতাংশ রয়েছেন। অন্যদিকে ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি। এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ। এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামের ১৮, রাজশাহীর ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের ৩ ও সিলেটের ২ শতাংশ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ চার মাস পর করোনায় মৃত্যু দেখলো মমেক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads