ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে লংলা আধুনিক ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ১২:৪৫ অপরাহ্ণ
কুলাউড়ায় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে লংলা আধুনিক ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৪ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরন অনুষ্টান গতকাল ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সমাপনী খেলায় লংলা আধুনিক ডিগ্রী কলেজ টাইব্রেকারে ৪-২গোলে ভূকশিমইল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন মৌলভীবাজার-২ সংসদীয় আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন ।
উদ্বোধনী অনুষ্টানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাফিকা বিনতে রউফ রাখি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক মোঃ শাহাজাহান, মোঃ আব্দুল লতিফ, কমর উদ্দিন আহমদ কমরু, আব্দুল জলিল জামাল, ইছহাক চৌঃ ইমরান ও মোঃ সিরাজ মিয়া,সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, বিশিষ্ট আইনজীবী
এটিএম মান্নান, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মইনুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খুরশীদ উল্লাহ, জাপা উপজেলা সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্রাচার্য সজল, অধ্যক্ষ মনসুর আহমদ, অধ্যক্ষ আব্দুল খালিক ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আতাউর রহমান, প্রধান শিক্ষক আমীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুল কাদির, প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম প্রমুখ।
খেলার রেফারীর দায়িত্বে ছিলেন ফয়জুর রহমান ছুরুক, সহকারী রেফারী হামিদুর রহমান চৌধুরী মুরাদ ও সোহেল আহমদ ।
উল্লেখ্য, ওই টুর্ণামেন্টে কুলাউড়া উপজেলার ৭টি কলেজ ও ১টি মাদ্রাসা অংশগ্রহন করেছিল। পরে অতিথিবৃন্দরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!