শ্যামলবাংলা ডেস্ক : ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিরোধীদলের হরতাল-অবরোধে দফায় দফায় পরীক্ষা পেছালেও জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে বেড়েছে। সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ওই সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৮৯ দশমিক ৯৪ শতাংশ ছাত্রছাত্রী। ১৯ লাখ দুই হাজার ৭শ ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১শ ৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২শ ৮ হাজার জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।
গত বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার বেড়েছে ৩ শতাংশ পয়েন্টের মত। জেএসসি-জেডিসিতে গত বছর ৪৬ হাজার ৯শ ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এর মধ্যে জেএসসিতে ৪৪ হাজার ১শ ৫৮ জন এবং জেডিসিতে ২ হাজার ৭শ ৮৪ জন পেয়েছিল পূর্ণ জিপিএ।
এসময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগমসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর পর বেলা ২টা থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।




