পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ২৭ ফেব্রুয়ারী নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক জাহিদুল ইসলাম সুজন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতিক) সভাপতিত্বে বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক জাহিদুল ইসলাম সুজনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ২৪৭ জন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে ১৬১ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুজন নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী এরশাদ হোসেন মালু ১০৩ ভোটের ব্যবধানে শোচনীয় ভাবে হেরে যান। ফলে এবারের নির্বাচনে আওয়ামীলীগ থেকে একক প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম সুজন নির্বাচন করছেন। অপরদিকে বিএনপি থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদার। তবে বিএনপি ও আওয়ামীলীগ থেকে বিদ্রোহী গ্রæপের একাধীক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।




