মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শুক্রবার বিকেলে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরাতন কমিটিকে বিলুপ্তি করে আলী আহমদ খান আইয়োবকে আহবায়ক এ. হাকিম ও মুখলেছুর রহমান খান ভাসানীকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠিত হয়েছে।

সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি জেলা উদীচীর সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস রাতুল, সহ-সভাপতি হাবিবুর রহমান খান, বুবু লিটন চৌধুরী, নাট্ট্য সম্পপদক রাজন ভদ্র, সদস্য পল্লব চক্রবর্তী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মফিজ উদ্দিন ফকির, আ. রহিম, আনোয়ার হুসেন প্রমুখ।









