ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল আসছে, শিগগিরই প্রজ্ঞাপন

খবর টি পড়েছেন : ৩৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আসছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করায় পদটি খালি হয়।

Shamol Bangla Ads

এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে।

Shamol Bangla Ads

তবে চলতি দায়িত্বে থাকা ১১ ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলামকে এ পদে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া একই ব্যাচের ফরিদুল ইসলামকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের সচিব করা হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে… পরবর্তী সংবাদ উৎসব না হলেও জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads