ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে বেপরোয়া লড়ি ড্রাইভিং-এ আরেকটি তাজা প্রাণের বলি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১:৫৯ অপরাহ্ণ

Road_Accident-254কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আবারও বেপরোয়া লড়ি ড্রাইভিং-এ বলি হলো আরেকটি তাজা প্রানের। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে একটি লড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-জাঙ্গালিয়া সড়কের কোশাগাড়া ব্রীজের উত্তর পার্শ্বে বালু বোঝাই একটি লড়ি কালীগঞ্জ থেকে জাঙ্গালিয়া যাওয়ার পথে লড়ি চালকের বেপরোয়াভাবে ড্রাইভিং এর কারণে জাঙ্গালিয়া থেকে কালীগঞ্জ বাজারে আসা মোটরসাইকেল আরোহী প্রবাসী মো. আল-আমিন (৪৫) লড়ির চাকায় পিষ্ট হলে স্থানীয় লোকজনের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। নিহত প্রবাসী মো. আল আমিন জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দিন পালোয়ানের পুত্র।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন লড়ি ড্রাইভারদের বেপরোয়াভাবে গাড়ী চালনায় বেশ কয়েকটি তাজা প্রাণের মর্মান্তিক মৃত্যু হলেও কমছে না মৃত্যুর সংখ্যা। বরং দিনকে দিন তা বেড়েই চলছে লাগামহীনভাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!