ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়া সীমান্তে বিভিন্ন মালামাল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১:০২ অপরাহ্ণ
কলারোয়া সীমান্তে বিভিন্ন মালামাল উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে এসকল মালামাল উদ্ধার হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির সদস্যরা এগুলো উদ্ধার করে। বিজিবির বরাত দিয়ে আমাদের কেঁড়াগাছি প্রতিনিধি খালেকুজ্জামান পলটু জানান, বুধবার ভোরে কেঁড়াগাছি থেকে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ৪হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও সকালে কেঁড়াগাছির চারাবাড়ি থেকে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা ৩৪কেজি গুড়া দুধ ও ১৩কেজি কিসমিচ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২লাখ ৯৭হাজার ৫শ’ টাকা বলে জানা গেছে।

Shamol Bangla Ads

কলারোয়ায় সমবায় সমিতির সাধারণ সভা

কলারোয়ায় উপজেলা সমবায় সমিতি লি.এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ৩৬তম ওই সভা বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। বিআরডিবির চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরডিবির উপ-পরিচালক সুকুমার চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, সমিতির সাবেক পরিচালক অধ্যাপক এমএ ফারুক, আরডিও আশরাফ হোসেন, মোবারক আলী, আব্দুস সামাদ, ইসমাইল হোসেন, রাকিবউদ্দিন, মনোয়ারা বেগম, প্রধান পরিদর্শক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক পরিদর্শক মাফুজার রহমান খান চৌধুরী প্রমুখ। সভাটি পরিচালনা করেন এআরডিও আব্দুল মজিদ।

Shamol Bangla Ads

নারী ও শিশু পাচার প্রতিরোধে কলারোয়ায় সমন্বয় সভা

নারী ও শিশু পাচার প্রতিরোধে কলারোয়ায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, অধ্যাপক এমএ ফারুক, মাহমুদুল হাসান, প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, ইমাম শেখ কামরুল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, হাফিজুর রহমান, স্টিফেন বিশ্বাস, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী, আসমা খাতুন প্রমুখ।

কলারোয়ায় দুই আসামী আটক

কলারোয়ায় পৃথক মামলার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কামরুল ইসলাম ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং মঞ্জুরুল ইসলাম বলিয়ানপুর গ্রামের আমির চাঁদ সরদারের ছেলে। বুধবার সন্ধ্যার দিকে তাদেরকে পৃথক স্থান থেকে আটক করে পুলিশ। থানা সূত্র জানায়, শ্রমিকলীগের অফিস ভাংচুর মামলার আসামী পৌরসভাধীন ঝিকরা গ্রামের আবুল কাশেমের পুত্র কামরুল ইসলাম (২৮) কে উপজেলার লাঙ্গলঝাড়া বাজার থেকে এবং মানবপাচার মামলার আসামী উপজেলার বলিয়ানপুর গ্রামের আমির চাঁদ সরদারের পুত্র মঞ্জুরুল ইসলাম (৩৫) কে সোনাবাড়িয়া বাজার থেকে আটক করে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!