ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ডাস্টবিন থেকে ৬ মাসের নবজাতকের মৃত দেহ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ

las-uddarতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা মহানগর এলাকার লাকসাম রোডস্থ শিক্ষা বোর্ড সংলগ্ন রাস্তার পাশে ডাস্টবিন থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করে র‌্যাব ও কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার রাতে সময় শিক্ষাবোর্ড সংলগ্ন ডাস্টবিনের পাশে পরিত্যক্ত অবস্থায় ৬মাস বয়সের নবজাতকের শিশুকে পড়ে থাকতে দেখে আইন-শৃঙ্খলাবাহিনীকে মুঠোফোনে জানান কুমিল্লার কর্মরত এক সংবাদকর্মী। পরে র‌্যাব-১১ ও কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে নবজাতক মৃত শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান- ডাস্টবিনের নিকটবর্তী কুমিল্লা টাওয়ার মেডিকেল সেন্টাল হাঁসপাতালে অবৈধ গর্ভপাতের মাধ্যমে সিজার করে নবজাতকটি প্রসব করিয়ে রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দেয় মানুষ রূপী পশুরা। বাচ্চাটি উদ্ধার করার সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোকজন ভিড় জমায় একনজর দেখার জন্য। উল্লেখ্য, দু’মাস পূর্বে এখান থেকে থানা পুলিশ আরো একটি নবজাতকের মৃত দেহ উদ্ধার করে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়- কুমিল্লা টাওয়ার মেডিকেল সেন্টাল হাসপাতল থেকে প্রায়ই এভাবে অবৈধ গর্ভপাত করিয়ে নবজাতক শিশু প্রসব করানো হয়।

Need Ads
error: কপি হবে না!