ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

খবর টি পড়েছেন : ১৯০
নকলায় ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road accident 3নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা উপজেলার চিথলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার দয়ারপাড় গ্রামের জালাল মিয়া (৫৫) এবং তার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। এছাড়া জোকাইয়া জেরিন নামে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা যায়, নিহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শারীরিক চিকিৎসা শেষে সিএনজি অটোরিক্সাযোগে শেরপুর ফিরছিল। ওইসময় বিপরীত দিক থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে তাদের সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ৬০ হাজার টাকায় শ্রমিক যাবে মালয়েশিয়ায়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads