ads

বুধবার , ২৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিতে শিবিরের ধর্মঘট, প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

খবর টি পড়েছেন : ২০৭
রাবিতে শিবিরের ধর্মঘট, প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

RBরাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারী রাসেল আলমের ওপর হামলাকারীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে গ্রেফতার না করায় বৃহস্পতিবার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির। বুধবার দুপুরে রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি শিবির সভাপতি মোহা. আশরাফুল আলম ইমনের বরাত দিয়ে বলা হয়, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ্য দিবালকে রাসেল আলমের ওপর চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো ধরনের ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার রাবি ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের শিবিরের ছাত্র ধর্মঘট কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সন্ত্রাসীদের বিরূদ্ধে দৃঢ় অবস্থান নেয়ারও আহবান জানানো হয়।
এদিকে শিবিরের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।
উপচার্য জানান, ধর্মঘট ডাকার অধিকার একটি সংগঠনের নেতাকর্মীদের থাকতেই পারে। তবে শিক্ষক-শিক্ষার্থীরা তা কতোটা গ্রহণ করবে সেটা ভাবার বিষয়। শিবিরের পূর্বঘোষিত বৃহস্পতিবারের ছাত্রধর্মঘটে ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও স্বাভাবিক রাখা হবে। আগামীকাল সব বিভাগের ক্লাশ-পরীক্ষা চালু রাখা হবে বলেও জানান তিনি।
অপরদিকে শিবিরের এই ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রাবি ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল সাধারন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ধর্মঘট প্রতিহত করা হবে। শিবিরের এ ধর্মঘট প্রতিহত করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
রাবি শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, বৃহস্পতিবার ক্যাম্পাসে শিবিরের সর্বাত্মক ছাত্রধর্মঘট পালিত হবে। কোনো বিভাগে ক্লাশ-পরীক্ষা নিতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে ধর্মঘটে ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরের ত্রিমুখী অবস্থানে ক্যাম্পাসে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিন ক্যাম্পাসে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর পুলিশের সামনেই হামলা করে তার পা থেকে গোড়ালী বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তার দুই পায়ে গুলিও করে তারা। রাসেল বর্তমানে রামেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে গত বৃহঃবার পর্যন্ত সময়সীমা বেধে দেয় শিবির। এ সময়ের মধ্যেও গ্রেফতার না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ধর্মঘটের ডাক দেয় তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেলান্দহ পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ রাবি ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি ইমন সম্পাদক অয়ন