রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার পৌরশহরে একটি ঝুট তুলার গুদামে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে গুদামে রক্ষিত সমস্ত ঝুট তুলা পুড়ে গেছে। খবর পেয়ে রামগঞ্জে সোনাপুরস্থ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তুলা ও অন্যান্য মালামালসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা গেছে,দুপুর আড়াইটার দিকে রামগঞ্জ পৌরসভার জাবেদ সিনেমা হল সংলগ্ন কার্তিক দেবনাথ একটি ঝুট তুলার গুদামে আকস্মিক ভাবে আগুন ধরে যায়। এতে মুহুর্তের মধ্যে গুদামে রক্ষিত গার্মেন্টসের সমস্ত ঝুট তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে রামগঞ্জে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে ঝুট তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়।




