এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর কিশোরীগঞ্জে শ্যামলী বেগম (২০) ও ডোমারে রশোবালা (৫৫) নামের দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এই দুই লাশ উদ্ধার করা হয়। কিশোরীগঞ্জ থানার পরির্দশক শাহ আলম জানান, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বাহাগীলি ইউনিয়নের সবুজপাড়া মহলার গ্রাম পুলিশ আনোয়ারুল ইসলামের স্ত্রী শ্যামলী বেগম গলায় রশি জড়িয়ে আতœহত্যা করে। শুক্রবার রাতে কোন এক সময় সে আত্মহত্যা করে। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে তার ঝুল›ন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। শ্যামলী পাশ্ববর্তি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের মেয়ে।

ডোমার থানার পরির্দশক কফিল উদ্দিন জানান, ডোমার সদর ইউনিয়নের দোলাপাড়া মহলা থেকে রশোবালা (৬০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। রশোবালা ওই মহলার বীরচন্দ্র বর্মনের স্ত্রী। শুক্রবার রাতে কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে মুর্মুষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শরিবার দুপুরে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে সেনা সদস্যের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে আব্দুস শহীদ (২৬) নামে এক সেনা সদস্য মারা গেছে। নিহত ওই সেনা সদস্য লক্ষীপুর জেলা সদরের উলিপুর গ্রামের হাফিজউলাহর পুত্র। রবিবার সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠিয়েছে। সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, সৈনিক আব্দুস শহীদ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট বাংলোতে আরপি দায়িত্বে ছিলেন। বিকেল অনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর দ্রুত সিএমএইচ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।




