মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ২৭ জানুয়ারী সোমবার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউসের ইজলাস প্রকল্পের উদ্যোগে উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুবধ চন্দ্র মন্ডল। সমাবেশে মাদক, জুয়া,বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা ও আইনগত সহায়তার উপর আলোচনায় অংশ নেন ডা.নারায়ণ চন্দ্র মন্ডল, ব্রজেন চন্দ্র রায়, কানন বালা, উপজেলা কো অর্ডিনেটর আব্দুল কাফি, প্যারালিগ্যাল মাহমুদুননবী, ভলান্টিয়ার কাওসার আলী প্রমুখ।




