ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ২:১১ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজহারুল ইসলাম নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। ২৭ জানুয়ারী সোমবার ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। আজহারুল উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

Shamol Bangla Ads

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানের জানান, ২০০২ সালে ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ হত্যা মামলার অন্যতম আসামি আজহারুল। এ ছাড়া সম্প্রতি পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় তাঁর নামে আরও ৬ টি মামলা রয়েছে। মতিয়ার রহমানের দাবি, রবিবার ভোরে তালা উপজেলার চাঁদপুর এলাকার একটি চিংড়িঘের থেকে আজহারুলসহ মোট ৪ জনকে আটক করে পুলিশ। রবিবার দিবাগত রাত একটার দিকে আজহারকে নিয়ে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। একপর্যায়ে তাঁরা মাগুরা খেয়াঘাট এলাকায় পৌঁছলে ৩০ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত আজহারুলকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ১০ থেকে ১২টি গুলি চালায়। দুর্বৃত্তরা ৪ টি বোমারও বিস্ফোরণ ঘটায়। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা ১৫ রাউন্ড গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আজহারুল মারাত্মক আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্টর তাঁকে মৃত ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!