এম. এ করিম মিষ্টার, নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে মরেনানয়নপত্র জমাদানের শেষ দিনে শনিবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোট ১১ জন প্রার্থী মনোনয়োন জমা করেন। চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়োন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি জাওয়াদুল হক সরকার ও বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আঃ গফুর সরকার এবং ভাইস চেয়ারম্যান পদে আঃ লীগ এর খাতামধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আজমল সরকার ও একই দলের বিদ্রাহী প্রার্থী হিটলার চৌধুরী (ভুলু), সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তভাষার প্রকাশক ফয়েজ আহমেদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক বাবলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দলের নেত্রী রওনক জাহান রিনু আফজাল আওয়ামীলীগের সানজিদা বেগম লাকী ও একই দলের বিদ্রাহী প্রার্থী কাজী জাহানারা, জাতীয় পার্টির মঞ্জুয়ারা বেগম ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে কামরুন নাহার ইরা তাদের মনোনয়ন জমা দেন।

নীলফামারীর কিশোরীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় দীর্ঘ ৭ বছর পর কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে শনিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আহŸায়ক কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহŸায়ক মোকসেদ আলী। পরে পতিরাম রায় কে আহŸায়ক ও রশিদুল বাবু , গোলঅম রব্বানী, গোলাম সরওয়ার মুকুল, আতাউল গনিকে যুগ্ম আহŸায়কসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে রিকশা চালকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাফা (৪৮) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেয়া সীমান্ত একপ্রেস ট্রেন দ্বারা। নিহত সাফা সৈয়দপুর পৌর এলাকার ১০ ওয়ার্ডের পাটোয়ারীপাড়া এলাকার মৃত তফুরের পুত্র বলে জানা গেছে। জিআরপি পুলিশ জানায়, নিহত সাফা ওই রাতে তার এক যাত্রীসহ মালামাল উঠিয়ে দেয় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে। কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে দিলে আটকা পড়ে যায় রিকশা চালক। পরে একশ গজ দূরে পোষ্ট অফিস এলাকা ট্রেনটি অতিক্রম করার সময় রিকশা চালক নামতে গিয়ে দরজার পাদানি আঘাতে ছিটকে পড়ে যান। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
নীলফামারীতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
নীলফামারীর ডোমারে বিএনপি নেতা জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ও একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বোরে নীলফামারী সদর উপজেলার দারোয়ানি রেল স্টেশন সঙলগ্ন নিজ বাড়ি তেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিনুর সেখানকার জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, শাহিনুরের বিরুদ্ধে হত্যা এবং একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার কাছ থেকে জালাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রসঙ্গত গেল বছরের ৫ ডিসেম্বর রাতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি বামুনিয়া যাওয়ার পথে ডোমার- বোড়াগাড়ি সড়কের দইখাওয়া পুল সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা বামুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনকে হত্যা করা হয়।
সৈয়দপুরে গাঁজা বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা বিক্রির দায়ে আশরাফুল ইসলাম (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ওই রায় দেন। সৈয়দপুর পৌর এলাকার কাজীপাড়া ঈদগা মাঠে ওই প্রকাশ্যে গাঁজা বিক্রি করার সময় পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আশরাফুলের বাড়ি পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাখালিপাড়ায়।




