মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কে একটি কয়লা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- টঃ ১৮০৩৫৩) নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। রবিবার সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানাযায় ঢাকা থেকে কয়লা বোঝাই ট্রাকটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের হাসেমের ইট ভাটার পার্শ্বে টলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় ট্রাকের হোলপার সোহেল (২০) ও ড্রাইভার মানিক (৪০) গুরুতর আহত হয়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।




