রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : অগ্নিকান্ডে রাজীবপুর উপজেলা শহরের ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ১ জুলাই মঙ্গলবার ভোর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সুত্রপাত হয় ।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা হলেন শিপন, উজ্জল ছামাদ, সুরুজ, জিয়া জালাল। ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উজ্জল নামের এক ব্যবসায়ী বলেন, ঋন করে দোকান দিছিলাম। আগুনে আমার সব শেষ কইরা দিলো ।
রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোর রাতে অগ্নিকান্ডে বাজারের ৬টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।









