ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : “সময়মত টিকা নিন, হাম-রুবেলা প্রতিরোধ করুন এবং বাংলাদেশ পোলিও মুক্ত রাখুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামপুরে শনিবার সকাল থেকে একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা ক্যাম্পেইন।
জানাগেছে, ওইদিন সকালে ইসলামপুরের ১২টি ইউনিয়নের ১১৮টি ক্যাম্পে শুরু হয়েছে হাম-রুবেলা ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের নিচে ইসলামপুরের ১লাখ ৪হাজার ৬৬০জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে । ২৫-৩০ জানুয়ারি পর্যন্ত ইসলামপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ১-১৩ ফেব্র“য়ারী পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রের ক্যাম্পে আনা শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান ও পোলিও টিকা খাইয়ে এ ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামছুজ্জামান খান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, ডা: মোর্শেদুল হক প্রমুখ। ইসলামপুরের ১১৮টি ক্যাম্পের প্রতি ক্যাম্পে ৩জন স্বেচ্ছা সেবক, ২জন টিকাদান কর্মী সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। আর ওই ক্যাম্পেইন সঠিকভাবে সম্পন্ন করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামছুজ্জামান খান সেলিম এর সার্বিক তত্তাবধানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম ও ৩৬ জন স্বাস্থ্যকর্মী সার্বিকক্ষনিক দায়িত্ব পালন করেছেন।




