ads

বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ অক্টোবর বুধবার এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

Shamol Bangla Ads

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ চেয়ে গত ২৭ আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট ব্যক্তি। অপর ৪ ব্যক্তি হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

জানা যায়, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। তবে এর বৈধতা নিয়ে রিট করলে ১৯৯৮ সালে রুল জারি করা হয়। তবে রুল শুনানি শেষে ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়। ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

Shamol Bangla Ads

রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় নিয়ে পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়।

Need Ads
error: কপি হবে না!