ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর বেলাব ও পলাশ উপজেলায় ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ
নরসিংদীর বেলাব ও পলাশ উপজেলায়  ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আ’লীগ ২২, বিএনপি-১৪ জেপি-৩, স্বতন্ত্র ৫, জামায়াত ১ : নরসিংদীর বেলাব ও পলাশ উপজেলায় চেয়ারম্যান ও
ভাইস চেয়ারম্যান পদে ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নরসিংদী প্রতিনিধি :
চতুর্থ উপজেলা পরিষদ প্রথম পর্যায়ের নির্বাচনের গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত নরসিংদী জেলার পলাশ ও বেলাব উপজেলায় মোট ৪৫ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২২ জন, বিএনপির ১৪ জন, জেপি ৩ জন, জামায়াত ১ ও স্বতন্ত্র ৫ জন প্রার্থী রয়েছেন।
বেলাব উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে মোহাম্মদ আহসান হাবিব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ গোলাম ফরিদ, মোঃ শহীদুল্লাহ, মোঃ আঃ কুদ্দুছ ভূইয়া, মোঃ শমশের জামান ভূইয়া, নূরুজ্জামান খান, রানা চৌধুরী, মনিরুজ্জামান খান, জাহানুল হক বাবুল, মোঃ অলিউর রহমান কাওছার, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ কামাল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোছলেহ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, শাহ এহসানুল কবির মুকিতসহ মোট ২১ জন।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, মোঃ রফিক, মোঃ ইমদাদুল হক ফরিদ, মোঃ বিপ্লব হোসেন, মোঃ খসরু, মোঃ আবু হানিফ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিমুল কাদের ভূইয়া ও মোঃ শাহজাহান মিয়াসহ মোট ৮ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, শারমিন আক্তার খালেদা, শিউলী বেগম, হালিমা আক্তার ও হাসনাহেনাসহ মোট ৩ জন।
পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন হচ্ছেন, ইঞ্জিনিয়ার মোঃ আলী মুনসুর, মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ জাবেদ হোসেন, ফারুকুল ইসলাম, মোঃ আব্দুল আলী ভূইয়া ও আবু বকর সিদ্দিকসহ মোট ৭ জন। ভাইস চেয়ারম্যান পদে ২ জন যথাক্রমে মোঃ ওবায়দুল কবির মৃধা ও মোঃ আলম মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন  তাহমিনা আক্তার (লাইলী), মোসাঃ ছালমা, নাসিমা সুলতানা (লাকী) ও কলি বেগমসহ মোট ৪ জন।
সার্বিক পরিসংখ্যান অনুযায়ী বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জন, বিএনপির ৮ জন, জেপি-১ ও স্বতন্ত্র ২ জন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন, বিএনপি ১ জন, জেপি ২ জন ও স্বতন্ত্র ৩ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি ১ জন।  পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ২ জন  ও জামায়াতের ১ জন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১ জন ও বিএনপির ১ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন ও বিএনপির ১ জন প্রার্থী রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!