আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রহস্যজনক নিখোঁজ রত্না বেগম (২৫) এর সন্ধান ৫৭ দিনেও মিলেনি। সে জীবিত রয়েছে নাকি খুন হয়েছে এ নিয়ে পরিবারের লোকজন শংকিত হয়ে পড়েছেন। রত্না বেগম আদমদীঘির তালশন গ্রামের আব্দুল জলিলের স্বামীর তালাক প্রাপ্তা কন্যা। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ ব্যাপারে নিখোঁজ রত্নার মা আদমদীঘি থানায় একটি জিডি করেছেন।

উলেখ্য, বিগত ২০১৩ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় রতœা বেগম প্রয়োজনে বাড়ী থেকে আদমদীঘি বাজারে এসে আর বাড়ী না ফিরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও অদ্যাবধি তার কোন সন্ধান পায়নি বলে জানান। রত্নার মস্তিক কিছুটা বিকৃত ছিল বলে তার পরিবারের লোকজন জানান।




