চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২শ বোতল ফেনসিডিলসহ সামাদ আলী (৪৫) ও রবিউল (২৮) নামের দুই চোরাচালানীকে আটক করেছে। ২৪ জানুয়ারী শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার সকাল ১০টার দিকে রাজাপুর ক্যাম্পের হাবিলদার আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে হালদারপাড়া সীমান্তের ৭১/৯ সাব পিলারের কাছে একটি ভুট্টাক্ষেতে ওঁৎপেতে ছিল। এ সময় ভারত থেকে চারজন চোরাচালানী বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করার সময় তাদেরকে ধাওয়া করে একজনকে আটক করে।
এছাড়া ভোর ৫টার দিকে মুন্সীপুর ক্যাম্পের হাবিলদার ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের লাল্টুর বাড়িতে অভিযান চালিয়ে একই গ্রামের আবু বকরের ছেলে রবিউলকে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় লাল্টু পালিয়ে যায়।




