ইয়ানুর রহমান : ঢাকা-কলকাতাগামী সৌদিয়া পরিবহনে যাত্রীর ছদ্দবেশে গাড়িতে উঠা সাত যুবক পাসপোর্ট যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণলংকারসহ প্রায় ২০ লাখ টাকা ডাকাতি করেছে। মানিকগঞ্জ এলাকায় শুক্রবার ভোরে এই ডাকাতি কার্যক্রম শেষে তারা গাড়ি থেকে নেমে যায়।
গাড়িতে আসা পাসপোর্ট যাত্রী দৈনিক বর্তমানের সিনিয়র রিপোটার অভিজিত ভট্রাচার্য জানান, গাড়িতে যাত্রীর ছদ্দবেশে উঠা ৭ যুবক অস্ত্রের মুখে ডাকাতি করে। তার কাছে থাকা ১শ’ ডলার ও ৮ হাজার টাকা তারা নিয়ে নেয়। সব মিলিয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা তারা ডাকাতি করেছে।
বেনাপোল-চেকপোষ্টে অবস্থিত সৌদিয়া পরিবহন কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জানান, যাত্রীর ছদ্দবেশে উঠা যুবকদের ছবি ভিডিও সংরক্ষন করা আছে। তাদের আটকের জন্য পুলিশের সহযোগীতা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভারতে না গিয়ে যারা বাড়িতে ফিরে যেতে চায় তাদের বিনা খরচে যাবার সকল ব্যবস্থা পরিবহন কর্তৃপক্ষ করছে।




