ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রাম-আসনে জেপি প্রার্থী রুহুল আমিন জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৪ ৮:১০ অপরাহ্ণ

rajibpur 23.01.14রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-৪ আসনে স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ আজ বৃহষ্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত চরবন্দবেড় প্রাইমারী স্কুল ও রৌমারী কেরামতিয়া মাদ্রাসা দুই কেন্দ্রে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৩ আর আ’লীগের প্রার্থী জাকির হোসেন নৌকা   প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯৩।

Shamol Bangla Ads

এর আগে  ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ১০৪ কেন্দ্রে জাতীয় পাটি জেপি’র প্রার্থী রুহুল আমিন পেয়েছিলেন ৩০ হাজার ৫৪৪ ভোট। আর স্থগিত দুই কেন্দ্রে পান ২হাজার ৬৩ ভোট। এতে জেপি’র প্রার্থী সর্বমোট পান ৩২ হাজার ৬০৭ পেয়ে বিজয়ী হন। অপরদিকে তার নিকটতম আ’লীগের জাকির হোসেন পেয়েছিলেন ২৩ হাজার ৯৪৬ ভোট। স্থগিত দুই কেন্দ্রে পান ৯৯৩ ভোট। সর্বমোট ২৪ হাজার ৯৩৯ ভোট। আ’লীগের প্রার্থীর নৌকার চেয়ে জেপি’র প্রার্থী বাইসাইকেল ৭হাজার ৬৬৮ ভোট বেশি পান। ফলে বেসরকারি ভাবে রুহুল আমিনকে জয়ী ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা এবিএম আজাদ জানান, সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুই কেন্দ্রের ভোট গ্রহণে সেনাবাহিনী নিযুক্ত না থাকলেও বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশ গ্রহণে ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। কেন্দ্র দুটি হচ্ছে রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও বন্দবেড় সরকারি প্রাইমারী স্কুল। দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২৫৭। ৩জন প্রার্থীর নৌকা, বাইসাইকেল ও হাঁস মার্কা সর্বমোট ভোট প্রদান হয় ৩১৪৮।

Shamol Bangla Ads

উল্লেখ্য যে, ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ওই কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করা হয় জাল ভোটের অভিযোগ। যা ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আ. লীগের প্রার্থী জাকির হোসেনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোট্রের একক বেঞ্চের বিচারক বিচারপতি সৌমেন্দ্র সরকার ওই দু’টি কেন্দ্রের ভোট গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করে ৪ সাপ্তাহের জন্য। এর পর নির্বাচন কমিশন ও জাতীয় পার্টি জেপি’র প্রার্থী রুহুল আমিন নিষেধাজ্ঞার ওপর আপীল করেন। এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারী আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি শেষে ভোট গ্রহণের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন বৈঠকে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুড়িগ্রাম-৪ আসনে রৌমারী, রাজীবপুর, চিলমারী উপজেলার অষ্টমীর চর ও নয়াহাট এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন নিয়ে গঠিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!