ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ বিভাগে বৃষ্টির আভাস, আরও কমতে পারে তাপমাত্রা

খবর টি পড়েছেন : ২৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বেশ কিছুদিন ধরে দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি, তবে তা থেকে সহসাই মুক্তি মিলছে না। আগামী কয়েক দিনও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।

Shamol Bangla Ads

এদিকে খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার পাঁচ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকতে পারে শুক্রবারও। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪ মিলিমিটার ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পুরো রংপুর বিভাগসহ আরও দুই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবারের পর ঘন কুয়াশা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকায় শীত আরও বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ঘন কুয়াশার সঙ্গে লড়াইয়ে রোদের আধিপত্য বাড়ছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান বজলুর রশিদ। শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, টিকা দিতে নির্দেশনা পরবর্তী সংবাদ রমজান ঘিরে মজুতদারদের বিরুদ্ধে কঠোর হবে সরকার: বাণিজ্য…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads