ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে শিক্ষার মান উন্নয়নে বিশাল শিক্ষক সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ

SAMENARধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :  ধামইরহাটে শিক্ষার মানউন্নয়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় গাংরা ইসলামিয়া বহুমূখী আলিম মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ইউএনও মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোহাম্মদ আলী,  উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, গাংরা ইসলামিয়া বহুমূখী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী আঃ জলিল, মাদ্রাসা কমিটির সভাপতি আঃ কুদ্দুস চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মফিজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

সমাবেশে উপজেলার ২৪টি মাদ্রাসা, ২৮টি উচ্চ বিদ্যালয় প্রধানগণ ও প্রেসক্লাব সভাপতি এম এ মালেক উপস্থিত ছিলেন।  উপজেলার শ্রেষ্ঠ-ভাল ফলাফলকারী চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানী তাঁর বিদ্যালয়েল ভাল ফলাফলের গোপন রহস্য সকলের সামনে তুলে ধরেন। প্রধান অতিথি সকল প্রতিষ্ঠান প্রধানদের ভাল ফলাফলেল জন্য গ্রহনযোগ্য পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মা ফার্নিচারের স্বত্বাধিকারী মফিজ  উদ্দিন গাংরা ইসলামিয়া বহুমূখী আলিম মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা-উপকরণ দিয়ে পুরুস্কৃত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!