ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে প্রেমিক জুটির কীটনাশক পান প্রেমিকের মৃত্যু প্রেমিকা হাসপাতালে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Suicide_Logo-34মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বামুন্দি গ্রামের মাঠে প্রেমিক ও প্রেমিকা এক সঙ্গে কীটনাশক (ফুরাডান) পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে।  এতে প্রেমিক একই গ্রামের আশুতোষ বিশ্বাস(২০) ঘটনাস্থলেই মারা যায়। প্রেমিকা নীলিমা সরকার(১৮)কে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রেমিক আশুতোষ বিশ্বাস বামুন্দি তেঘরপাড়া গ্রামের ভবতোষ বিশ্বাসের ছেলে। সে গত বছর মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ থেকে এইচ এস সি পাশ করেছে বলের তার বন্ধু সমীর জানায়।  প্রেমিকা নীলিমা একই গ্রামের নিবাস সরকারের মেয়ে। সে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিরউদ্দিন সাব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেমিক ও প্রেমিকা একই গ্রামে বাড়ি ও একই কলেজে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  তিনি বলেন, সোমবার খুব ভোরে তারা দুইজনে বাড়ির সকলের অজান্তে গ্রামের মাঠে গিয়ে ফুরাডান নামের কীটনাশক পান করে। ফুরাডান পান করার পর প্রেমিক আশুতোষ সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর প্রেমিকা নীলিমা গুরুতর অসুস্থ হয়ে মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকে। সকাল সাতটার দিকে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন এ অবস্থায় তাদের দেখে যার যার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা নীলিমাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মধুখালী হাসপাতালে পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ওই গ্রামের  বাসিন্দা বিষ্ণুপদ রায় জানান, ওই গ্রামের নিরোদ চক্রবর্তীর মুসুরের ক্ষেতের পাশের বিদ্যুতের খুঁটির নিচে বসে ওরা ফুরাডান পান করে। নীলিমার হাতে ফুরাডানের শিশি পাওয়া গেছে। তিনি বলেন,আশুতোষের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়।পরে দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মধুখালী থানার উপপরিদর্শক(এসআই) পলাশ কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে আশুতোষের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!